ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে দ্রুত গতির চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: দিল্লি ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী

বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের ভারতপুরের জাতীয় মহাসড়কে ভোর সাড়ে ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থানের পুস্কার থেকে উত্তর প্রদেশের ব্রিন্দাবনে যাচ্ছিল বাসটি।

বেঁচে যাওয়া এক যাত্রী জানান, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বাসটি একটি ফ্লাইওভারে উপর দাঁড়িয়ে যায়। এ সময় চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন। তখন দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। এতে বাসের পেছনে যারা ছিলেন, তারা পিষ্ট হয়ে মারা যান।

আরও পড়ুন: ১৫৯ যাত্রী নিয়ে শস্যখেতে বিমান

দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বাসটি লক্ষণপুর এলাকার অন্তরা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন পুরুষ এবং ৬ জন নারীর মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা