ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে খামার থেকে পালিয়েছে ৭৫ টি কুমির

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন হাইকুই’র প্রভাবে প্রবল বন্যায় একটি প্রজনন খামার থেকে ৭৫ টি কুমির পালিয়ে গেছে।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি লেক উপচে পড়ায় এ ঘটনা ঘটে। কয়েকটি কুমির উদ্ধার করা গেলেও স্থানীয়রা ‘নিরাপত্তার জন্য’ অনেকগুলো কুমিরকে গুলি করে বা বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করেছেন।

চীনের রাষ্ট্রীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এ পর্যন্ত ৮ টি সরীসৃপ প্রজাতির প্রাণী উদ্ধার করা সম্ভব হয়েছে। ঐ এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘরে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ১৫৯ যাত্রী নিয়ে শস্যখেতে বিমান

দক্ষিণ এশিয়া দেশ, চীন, হংকং, তাইওয়ান এবং জাপানে এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাইফুন হাইকুই তাণ্ডব চালাচ্ছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ঝড়ের কারণে গুয়াংশির বিভিন্ন এলাকায় শতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৭ জন। এছাড়া নিখোঁজ রয়েছে ৩ জন।

মাওমিংয়ের জরুরি ব্যবস্থাপনার ব্যুরো বলেছেন, বন্যার পর ৬৯ টি প্রাপ্ত বয়স্কসহ মোট ৭৫ টি কুমির খামার থেকে পালিয়ে গেছে। জরুরি সেবা কর্তৃপক্ষ নিখোঁজ কুমিরগুলো খুঁজে পেতে সোনার সরঞ্জাম ব্যবহার করছে।

আরও পড়ুন: মরক্কোয় ভূমিকম্প, নিহত বেড়ে ২৯০০

চীনের দক্ষিণাঞ্চলে গত ৮ দিন আগে আঘাত হেনেছিল চীন সাগরে সৃষ্ট টাইফুন হাইকুই। তবেসময় যাওয়ার সাথে সাথে দুর্বল হয়ে গেলেও পুরোপুরি বিদায় নেয়নি হাইকুই। বরং পরিণত হয়েছে মৌসুমি ঝড়-বৃষ্টিতে। গত ৮ দিন ধরে ঝড়-বৃষ্টি হচ্ছে গুয়াংশির বেশিরভাগ শহর ও গ্রামে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

অক্সফোর্ডের গবেষণা: বাণিজ্যিক পোলট্রি খামারে বাড়ছে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামার...

হোয়াটসঅ্যাপের ৬ দারুণ ফিচার

হোয়াটসঅ্যাপ শুধু বার্তা আদান-প্রদান নয়, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা...

শিল্পকলায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, শুরু ৯ আগস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিন...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নাইজেরিয়ায় অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সমন্বিত গোয়েন্দা অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা