ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত বেড়ে ৭৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত ৫২

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে বহুতল আবাসিক ভবনটিতে আগুন লাগে। প্রাথমিক অবস্থায় ৫২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। পরবর্তীতে এ সংখ্যা বাড়ানো হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটির বেশিরভাগ বাসিন্দাই ছিলেন অবৈধ অভিবাসী। ফলে আশঙ্কা করা হচ্ছে মৃতদের মধ্যে অনেক অভিবাসী রয়েছেন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬৪

স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, যেখানে ভবনটি অবস্থিত সেটি ‘হাইজ্যাকড বিল্ডিং’ এলাকার মধ্যে ছিল। দক্ষিণ আফ্রিকায় হ্যাইজ্যাকড বিল্ডিং বা ছিনতাইকৃত ভবন হিসেবে সেগুলোকে বলা হয়, যেগুলো অবৈধ অভিবাসীরা অবৈধভাবে দখল করে নেয়। আর এসব ভবনের বেশিরভাগই পরিত্যক্ত থাকে।

বিবিসির কাছে ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, ভবনটির ভেতর আটকে পড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

ভবনটির অবৈধ বাসিন্দারা সেটির ভেতর নিজেদের মতো খুপরী তৈরি করে নিয়েছিলেন। যেগুলো থেকে তারা বের হতে পারেননি। আর খুপরীগুলো আবার এমন পদার্থ দিয়ে তৈরি করা হয়েছিল, যেগুলো আগুন পেয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। আর এসব খুপরীর কারণেই আগুন এত ভয়াবহ হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা