ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তৃণমূল নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম ধনঞ্জয় চৌবে।

আরও পড়ুন: ইরানে বিষাক্ত মদ পানে নিহত ১৫

বৃহস্পতিবার (২২ জুন) ভারতের পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার আদ্রারপান্ডে বাজারে দলের স্থানীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ধনঞ্জয় চৌবে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ছিলেন। এ সময় ওই নেতা দেহরক্ষী শেখর দাসও গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে দলের কার্যালয়ের বারান্দায় কর্মীদের সঙ্গে তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে বসেছিলেন। তার সঙ্গে ছিলেন দেহরক্ষী শেখর দাস। হঠাৎ মোটরসাইকেলে দুজন এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলে ছোড়ে। এতে তার তলপেটে গুলিবিদ্ধ হয়। তার দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যান হামলাকারীরা।

আরও পড়ুন: শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব দরকার

এদিকে, দ্রুত তাদের উদ্ধার করে রঘুনাথপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ধনঞ্জয়কে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ধনঞ্জয় চৌবের শরীরে মোট পাঁচটি গুলি লেগে। তার দেহরক্ষী শেখর দাসের শরীরে আঘাত হেনেছে একটি বুলেট। দেহরক্ষী শেখরের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন: স্পেনের যাওয়ার পথে নিহত ৩৯

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দুজনের গুলি লেগেছে। কী কারণে গুলি চালানো হলো- তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা