ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সময় ফুরাচ্ছে টাইটানের আরোহীদের

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আটলান্টিক মহাসাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষস্থলে যাওয়া ডুবোযান টাইটানের সন্ধান এখনও পাওয়া যায়নি। এরই মধ্যে শেষ হতে চলেছে ডুবোযানটির অক্সিজেন।

আরও পড়ুন: মিয়ানমারে ছয় ঘণ্টায় ৪ ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার অতিরিক্ত আরও ১০টি জাহাজ এবং বেশ কয়েকটি দূরবর্তী সাবমেরিন অনুসন্ধান অভিযানে যোগ দিচ্ছে বলে জানায় উদ্ধারকারী কর্মকর্তারা অনুসন্ধানের নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন জানান, ‘আপনাদের সঙ্গে খোলামেলা কথা বললে আমি বলব, আমরা জানি না তারা কোথায় আছে।’

তবে সাগরের বিশাল এলাকাজুড়ে তল্লাশি চালানোর সময় বিশেষ এক ধরনের শব্দ শনাক্ত হয়েছে। কিন্তু এই শব্দ নিখোঁজ ডুবোযান থেকে এসেছে কিনা তা পরিষ্কার নয়।

আরও পড়ুন: প্যারিসে বিস্ফোরণ, আহত ৩৭

গত রোববার (১৮ জুন) মোট ৯৬ ঘণ্টার অক্সিজেন নিয়ে সাগরের তলদেশের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই মাদারশিপ পোলার প্রিন্সের সঙ্গে টাইটাইনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকেই টাইটানে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা