ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্যারিসে বিস্ফোরণ, আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন : জিনপিং একজন স্বৈরশাসক

বুধবার (২১ জুন) সেন্ট্রাল প্যারিসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে, সেখানে একটি ডিজাইন স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দপ্তর অবস্থিত। বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান শুরু করেন।

আরও পড়ুন : সামনে সংকট আসতে পারে

ধারণা করা হচ্ছে, এতে এখন পর্যন্ত কমপক্ষে ২ জন নিখোঁজ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল।

প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ভবনটি ভ্যাল ডি গ্রেস গির্জার পাশে অবস্থিত।

আরও পড়ুন : ভারতে পিক্সেল ফোন তৈরির পরিকল্পনা

ক্যামেরার ফুটেজের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, বিস্ফোরণটি ভবনের ভেতরেই হয়েছে।

তবে কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের কারণ এখনও নির্ণয় করা যায়নি।

প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানান, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থলে গেছেন।

আরও পড়ুন : চার ইসরাইলিকে গুলি করে হত্যা

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে, সেটি প্যারিসে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে জনপ্রিয়। এলাকাটি অনেক শিক্ষার্থী বসবাসের জন্য পরিচিত।

বুলেভার্ড সেন্ট-মিচেলের ইকোলে দে মাইনসের একজন ছাত্র লে প্যারিসিয়েনকে জানিয়েছেন,ভ্যাল ডি গ্রেস গির্জার সামনে থাকার সময় আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে এবং ২০/৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে। আমি গ্যাসের গন্ধ পেয়েছি। কিন্তু বিষয়টি বুঝতে আমার কয়েক মিনিট সময় লেগেছে।

অপর একজন প্রত্যক্ষদর্শী আন্তোইন ব্রুচট বিবিসিকে বলেন, বাড়িতে থাকার সময় তিনি একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা