ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জিনপিং একজন স্বৈরশাসক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একজন স্বৈরশাসক (ডিক্টেটর)।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী ভোট হবে

ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

বলা হয়েছে, বাইডেন এমন সময় এই মন্তব্য করলেন, যার একদিন আগে বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যেই বেইজিং সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অথচ সাক্ষাতের একদিন পরই এমন মন্তব্য করলেন বাইডেন।

আরও বলা হয়েছে, ওই সাক্ষাতের পর শি জিনপিং বলেছেন, বেইজিং আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। অন্যদিকে ব্লিঙ্কেন ইঙ্গিত দিয়েছেন যে, উভয়পক্ষই আরও আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: ভোটাররা উন্নয়নের পক্ষ নেবেন

বাইডেন বলেন, গুপ্তচর বেলুনটি ধ্বংস করা হলে শি খুবই বিব্রত হয়। এটা আসলে স্বৈরশাসকদের জন্য বড়ই বিব্রতকর বিষয়। বেলুনটি যেখানে ছিল সেখানে আসলে থাকার কথা ছিল না। এটিকে ইচ্ছা করেই পাঠানো হয়েছিল।

বিবিসি বলছে, বাইডেনের সর্বশেষ মন্তব্যের বিষয়ে চীন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা