ইরান
আন্তর্জাতিক

ইরানে বিষাক্ত মদ পানে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আলবোর্জ প্রদেশে বিষাক্ত মদ পান করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : স্বাধীনভাবে নির্বাচন হয়েছে

বুধবার (২১ জুন) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : চীনে রেঁস্তোরায় বিস্ফোরণে নিহত ৩১

আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি জানিয়েছেন, মদ পানের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে।

বিচারপতি আরও জানান, প্রদেশ কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং একটি কসমেটিক কারখানা থেকে ৬ হাজার লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে।

আরও পড়ুন : পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়ছে

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়।

সূত্র : এএফপি ও জিও টিভি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা