আন্তর্জাতিক

পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে

শুক্রবার (৩১ মার্চ) করাচিতে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন নারী ও তিন শিশু রয়েছে। আহত আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : সংক্রমণের শীর্ষে দ. কোরিয়া

সংবাদমাধ্যমটি আরও জানায়, এফকে ডাইং নামে ওই কোম্পানি জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায়। সেখানে প্রায় ৪০০ নারী ও শিশু এসেছিলেন। এক পর্যায়ে লাইনে থাকারা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনেকেই পদদলিত হন। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন : নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে

করাচির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা