প্রতীকী ছবি
আন্তর্জাতিক

কঙ্গোতে হামলায় নিহত ২৭২

আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২৭২ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় কিশিশে শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

এর আগে দেশটির সরকার জানিয়েছিল, কিশিশে শহরে বিদ্রোহীদের হামলায় ৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের হালনাগাদ তথ্যে সে সংখ্যা ২৭০ জনেরও বেশি দাঁড়িয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: ছাত্রলীগের জাতীয় সম্মেলন শুরু

এতে বলা হয়েছে, ডিআর কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু সোমবার এক সংবাদ সম্মেলনে বিদ্রোহীদের হামলায় নিহত বেসামরিক মানুষের নতুন সংখ্যা ঘোষণা করেন। এসময় তার সঙ্গে দেশটির সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়াও উপস্থিত ছিলেন।

এ সময় প্যাট্রিক মুয়ায়া বলেন, আমি এ মুহূর্তে হামলা সম্পর্কে বিস্তারিত জানাতে পারছি না। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। আমরা তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যা জানতে পেরেছি তা হলো, একটি অ্যাডভেন্টিস্ট চার্চ ও হাসপাতালে হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।

আল জাজিরা বলছে, বেসামরিক হত্যাকাণ্ডের এ ঘটনায় এম-২৩ বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সহযোগীরা জড়িত বলে দাবি করছে কঙ্গো সরকার। তবে বিদ্রোহী গোষ্ঠীটি সরকারের অভিযোগ অস্বীকার করেছে। এমনকি, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছে এম-২৩।

আরও পড়ুন: বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

এর আগে জাতিসংঘ বলেছিল, আমাদের কাছে গত মঙ্গলবার কঙ্গোর উত্তর কিভু প্রদেশের কিশিশে শহরে বেসামরিক হত্যাকাণ্ডের তথ্য রয়েছে। একই দাবি করেন মার্কিন এক কূটনীতিক। তবে সেসময় কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায় না। তবে তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের বিষয়ে গুরুত্বারোপ করেন।

জাতিসংঘ আরও জানায়, তারা গত ২৯ নভেম্বর কিশিশে অঞ্চলে এম- ২৩ ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষের সময় ব্যাপক বেসামরিক হতাহতের তথ্য পেয়েছে। তবে, কী পরিমাণ মানুষ মারা গেছে, তা স্পষ্ট করে বলেনি সংস্থাটি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজার

জাতিসংঘ মিশন একটি টুইটারে লেখে, আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে তদন্ত করে অপরাধীদের বিচার নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

কঙ্গোর সেনাবাহিনী ও জাতিগত টুটসি গোষ্ঠীর নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এম-২৩ মধ্য আফ্রিকার এ দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে পুরো ওই এলাকা অস্থিতিশীল হয়ে উঠেছে।

সূত্র : আল জাজিরা

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা