সিঁড়ি থেকে পড়ে গেছেন অসুস্থ পুতিন
আন্তর্জাতিক

সিঁড়ি থেকে পড়ে গেছেন অসুস্থ পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিগত কয়েক মাসে এমন কথা বেশ কয়েকবার শোনা গেছে। অসুস্থ পুতিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গেছেন বলে এবার খবর বের হল।

আরও পড়ুন : মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

শুক্রবার (২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট রাশিয়ার রহস্যময় টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে বলেছে, পুতিন গত বুধবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মস্কোর রাষ্ট্রীয় বাসভবনে এমন অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হন। ওই সময় সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। মেঝে থেকে পাঁচ ধাপ উপরে থাকা অবস্থায় পড়ে যান এবং পশ্চাৎদেশে আঘাত পান।

মার্কিন এ সংবাদমাধ্যমটি রাশিয়ার ওই টেলিগ্রাম চ্যানেলটির বরাতে জানিয়েছে, অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পড়ে যাওয়ার পর নিজের অজান্তে মলত্যাগ করে দেন পুতিন। পড়ে যাওয়ার পর নিরাপত্তারক্ষীরা তাকে হাত দিয়ে তুলে একটি সোফায় বসান এবং চিকিৎসকদের ডাকেন।

আরও পড়ুন : নির্বাচনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের

তবে পুতিন মারাত্মক আহত হননি। রাতে তার অবস্থা স্থিতিশীল ছিল। নিজে নিজেই হাঁটতে পারছিলেন। তবে বসলে পশ্চাৎদেশে ব্যাথা অনুভব করার বিষয়টি নিয়ে তাকে একটু ঝামেলা পোহাতে হয়েছে।

খুব বেশি আহত না হওয়ায় সিঁড়ি থেকে পরে যাওয়ার পরের দিনই মস্কোর একটি ল্যাবে যান রুশ প্রেসিডেন্ট।

জানা গেছে, পুতিনের বাড়ির সিঁড়িগুলো নিরাপদ এবং তিনি স্লিপ-প্রুফ জুতা পরেন। এসব সত্ত্বেও প্রেসিডেন্ট কেন স্লিপ কেটে পড়ে গেলেন সেটির কারণ খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুন : যমজ বোনকে বিয়ে করলেন যুবক

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ জুলাই রহস্যময়ী সেই টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’ জানিয়েছিল, পুতিন রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়। সূত্র: নিউইয়র্ক পোস্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা