প্রতীকী ছবি
আন্তর্জাতিক

মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ইমামসহ ১২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১৯ মুসল্লিকে অপহরণ করে সঙ্গে নিয়ে গেছে হামলাকারীরা।

আরও পড়ুন: সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে

শনিবার দেশটির স্থানীয় সময় রাতে এশার নামাজের সময় মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘বিস্মৃত সংকট’ হতে দেবে না যুক্তরাষ্ট্র

কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কয়েকজন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে বলেন, মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে বন্দুকধারীরা আসে ও এলোপাতাড়ি গুলি চালায়। যে কারণে মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন মুসল্লিরা। রাতে এশার নামাজের সময় গোলাগুলির মধ্যে পড়ে অন্তত ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রসঙ্গত, নাইজেরিয়ার সশস্ত্র সংগঠনের সদস্যরা প্রায়ই বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে মানুষকে হত্যা অথবা অপহরণের পর মুক্তিপণ আদায় করে। সংঘবদ্ধ এই গ্যাংয়ের সদস্যরা গ্রামবাসীদের চাষাবাদ ও ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফিও দাবি করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা