বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ
জাতীয়

বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

সান নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে বসছে।

আরও পড়ুন : ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

বুধবার (৭ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় দুই দিনব্যাপী বৈঠকটি শুরু হবে। বৈঠকে সীমান্ত হত্যা ও চোরাচালানসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার ইঙ্গিত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতক সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকটা রেজিওনাল কমান্ডার পর্যায়ে হচ্ছে। দুই দিনের বৈঠক। পরপর দুই দিন হবে, বুধ ও বৃহস্পতিবার।

বৈঠকে আলোচনার বিষয়ে এ কর্মকর্তা জানান, কমন ইস্যুসগুলো থাকবে। চোরাচালান, বর্ডার কিলিং ইস্যু থাকছে। এর বাইরে কমন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজার

মঙ্গলবার (৬ ডিসেম্বর) আঞ্চলিক কমান্ডার পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিতে বিজিবির একটি প্রতিনিধিদল কুমিল্লা হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছাবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ছাড়াও মাদক, অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণসহ অন্যান্য চোরাচালান; নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের ২০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়।

আরও পড়ুন : মঙ্গলবার কখন কোথায় লোডশেডিং

সেই বৈঠকে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিসহ অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান এবং দু’দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা