ঈদুল আজহার নামাজ আদায়ের অনুমতি দিল কাতার সরকার
আন্তর্জাতিক

কাতারে ঈদুল আজহার নামাজ আদায়ের অনুমতি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর মধ্যে কাতারে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এরই অংশ হিসেবে ২৮ জুলাই শর্ত সাপেক্ষে শপিংমল, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, বিনোদন কেন্দ্র, জিম, সুইমিং পুল, হোটেল, সেলুনসহ বেশ কিছু প্রতিষ্ঠান চালু করার সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

১ আগস্ট তৃতীয় ধাপে খুলে দেওয়ার কথা থাকলেও এর তিন দিন আগে ২৮ জুলাই সময় নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় কাতার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে কিছু মসজিদ ও ঈদগাহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মুসল্লিরা দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখবে। ৬০ বছরের বেশী বয়সী ও শিশু এবং যাদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে তাদেরকে ঘরে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, কাতারে সব শপিংমল ধারণক্ষমতার অর্ধেক ব্যবহার করে খোলা রাখা যাবে। তবে ১২ বছরের কম বয়সীরা মলে প্রবেশ করতে পারবে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা