রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, নিহতের আশঙ্কা ২৪
আন্তর্জাতিক

রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, ২৪ জন নিহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা শরণার্থী একটি নৌকা উপকূলে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৪ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

থাইল্যান্ডের কাছে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের উপকূলে এ ঘটনাটি ঘটেছে। খবর বিবিসির

নৌকার যাত্রীদের মধ্যে বেঁচে যাওয়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কেদাহ এবং পেরলিস কোস্টগার্ডের প্রধান মোহাম্মদ জাওয়াউই আবদুল্লাহর বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান, কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাসহ মালয়েশিয়া ও থাইল্যান্ডের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে।

মোহাম্মদ জাওয়াউই আবদুল্লাহ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যে অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তিনি আরো ২৪ জনসহ একটি নৌকায় ছিলেন। নৌকা থেকে নেমে সাঁতরে তীরে পৌঁছান তিনি।

কোস্টগার্ড প্রধানের বরাত দিয়ে জানানো হয়, আটক করা ব্যক্তির নাম নুর হোসেন। তার বয়স ২৭। কোস্টগার্ডের পক্ষ থেকে দু’টি নৌকা ও একটি বিমানের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, তবে আরেকজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো মরদেহ বা নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া কাউকে পাওয়া যায়নি।

রোহিঙ্গা শরণার্থীতে পরিপূর্ণ এই নৌকাটিকে সম্প্রতি ইন্দোনেশিয়ার আচেহ্ বন্দরের কাছে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার কোস্টগার্ডের বরাত দিয়ে ব্রিটিশ দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, শনিবার ভোর রাতের দিকে ২৫ জন সাঁতরে দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করে যাদের মধ্যে শুধুমাত্র একজন তীরে পৌঁছাতে পারে।

রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকাটি কেন ডুবে গিয়েছিল বা সেটি উদ্ধার করা গেছে কিনা, সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এই রোহিঙ্গা শরণার্থীরা কোথা থেকে মালয়েশিয়ার উপকূল পর্যন্ত গিয়েছিলেন, সেটিও জানানো হয়নি।

এপ্রিলের শুরুতে দুশো'রও বেশি মানুষ নিয়ে মালয়েশিয়ার উপকূল থেকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করার কথা জানিয়েছিল দেশটির কোস্টগার্ড।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা