সাগরে চীনের সঙ্গে এবার লেগেছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক

সাগরে চীনের সঙ্গে এবার বিরোধ অস্ট্রেলিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সাগরে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার চীনের বড় ধরনের বিরোধ লেগেছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৎপরতার তীব্র বিরোধিতা করছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ চীন সাগরের জলসীমান্তের একটি দ্বীপকে চীন বেআইনিভাবে দখল করে রেখেছে বলে জাতিসংঘে দাবি তুলেছে অস্ট্রেলিয়া।

এ বিষয়ে জাতিসংঘের কাছে সরকারি নথি পাঠিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

বিতর্কিত দ্বীপটির চীনা দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে অস্ট্রেলিয়ার স্থায়ী মিশন। চীনের দাবিকে আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া বলছে, সমুদ্র আইন সম্পর্কিত ১৯৮২ সালের জাতিসংঘ কনভেনশনের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ যেকোনো চীনা দাবি অস্ট্রেলিয়ার সরকার প্রত্যাখ্যান করে।

চীনের করা দাবির আইনগত কোনো ভিত্তি নেই বলেও উল্লেখ করে অস্ট্রেলিয়া।

গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজের মুখোমুখি হয় চীনা নৌবাহিনী। এ সময় অস্ট্রেলীয় যুদ্ধজাহাজকে বিতর্কিত দ্বীপটির পাশ দিয়ে যেতে বাধা দেয় চীনা নৌবাহিনী। অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র-জাপানের একটি যৌথ নৌ–মহড়া চলাকালে এই ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিতর্কিত দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেনি। যদিও অপরিকল্পিত এই মহড়ায় বিদেশি যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি নিরাপদ ও পেশাদার উপায়ে সামলে নেওয়া হয়েছিল।

জলসীমান্তে অস্ট্রেলিয়ার দ্বিমত পোষণ করা নিয়ে চীনের শিগগিরই আনুষ্ঠানিক মন্তব্য জানানোর কথা রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা