ভারতীয় নারীকে তুলে নিয়ে গেল নেপাল পুলিশ!
আন্তর্জাতিক

ভারতীয় নারীকে তুলে নিয়ে গেল নেপাল পুলিশ!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নেপালের পুলিশ সন্তান-সহ এক ভারতীয় নারীকে আটক করায় বিহার সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

শুধু তাই নয়, এই নিয়ে গণ্ডগোলের সময় নেপালের পুলিশ গুলিও চালায় বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলার গোধাশান থানার অন্তর্গত খারসালওয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) খারসালওয়া এলাকার বাসিন্দা ওই নারী সন্তানকে সঙ্গে নিয়ে ভারত-নেপাল সীমান্তের কাছাকাছি জায়গায় ঘাস কাটছিলেন। আচমকা সেখানে হাজির হয় নেপাল পুলিশের কিছু সদস্য। ওই নারীকে ঘাস কাটতে বারণ করে। নারী তাদের কথার প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই রয়েছেন। এই কথা শুনেই ওই পুলিশ সদস্যরা তাকে বেধড়ক মারধর করে। তারপর সন্তানসহ তাকে নেপালের সীমান্তের মধ্যে থাকা পুলিশ পোস্টে তুলে নিয়ে যায়।

এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহারের খারসালওয়া এলাকার মানুষ সীমান্তের কাছে গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। শুরু হয় তুমুল গণ্ডগোল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নেপালের পুলিশ সদস্যরা গুলিও চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পূর্ব চম্পারণের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও সন্তানসহ নারীটিকে উদ্ধার করে।

এ প্রসঙ্গে পূর্ব চম্পারণের পুলিশ সুপার নবীনচন্দ্র ঝা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও তার সন্তানকে উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। কেন ওই নারীকে নেপাল পুলিশ আটক করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা