হজে এবার অংশ নিবে না কোনো সৌদি কর্মকর্তা
আন্তর্জাতিক

সৌদি কর্মকর্তারা হজে অংশ নেবেন না

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদির কোনো কর্মকর্তা এবার হজ করতে পারবেন না। শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

প্রতীকী হজ হিসেবে সৌদি আরবে বসবাসরত ১৬০টি দেশের যে ১০ হাজার মুসল্লি হজ করতে পারবেন, তার প্রথম দল কাসিম থেকে ইতিমধ্যে জেদ্দায় এসে পৌঁছেছেন। তবে কোনো সৌদি সরকারি কর্মকর্তা এবার হজে অংশ নিতে পারছেন না।

সৌদি নাগরিকদের ৩০ শতাংশ ওই ১০ হাজার হাজির মধ্যে রয়েছেন। কোভিড পরিস্থিতিতে এবার কঠোর স্বাস্থ্যরক্ষা বিধি মেনে ও বিভিন্ন শর্তের মধ্যে দিয়ে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সৌদি হজমন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাগের বেনতেন এ প্রসঙ্গে বলেন, এ সপ্তাহের শেষে শুরু হতে যাওয়া হজে গৃহীত সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না। স্বচ্ছতার মধ্যে বিভিন্ন দেশের নাগকিরদের মধ্যে থেকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে হজের সুযোগ দেয়া হয়েছে। কেবল তারাই হজ করতে পারছেন যারা ইতিপূর্বে হজ করেননি।

২০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে রয়েছেন এবারের হাজিরা। হজের শুরু ও শেষে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যে ৩০ শতাংশ সৌদি নাগরিক হজে অংশ নিচ্ছেন তাদের অধিকাংশই নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দিচ্ছেন। এবার হজে একটি কক্ষে একজন হাজিকে থাকার সুযোগ দেয়া হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা