সিরিয়ায় সেনা অবস্থানে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলের হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ার অভ্যন্তরে সেনাবাহিনীর তিনটি অবস্থানে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৪ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় এ হামলা চালানো হয়।

শনিবার (২৫ জুলাই) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানায়, স্থানীয় সময় রাত ১১টার দিকে চালানো এই হামলায় ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই সৈন্য আহত হওয়ার পাশাপাশি ওই এলাকার বনভূমিতে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী হামলার কথা নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, ইসরায়েলি হেলিকপ্টারগুলো সিরিয়ার ভেতরে কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত হানে। অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলার জবাবে এ হামলা চালানো হয় বলেও দাবি করেছে ইসরাইল।

গত সোমবার (২০ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর এক সদস্য নিহত হন। ইসরাইলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা কর্তৃপক্ষের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা