আন্তর্জাতিক

পাঁপড় খেলে করোনা হবে না, দাবি ভারতীয় মন্ত্রীর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

শুরুতে বলা হল গোমূত্র খাও, তারপর বললেন গোবর খাও, তারপর বলা হল নাকে তেল দাও। করোনা থেকে বাঁচতে ভারতে একেক জন যে টোটকা বিশারদ হয়ে গেছেন তা তাদের মতামত আর তাদের অনুসারিদের কর্মকাণ্ড দেখেই বুঝা যাচ্ছে।

ভারতে লাগামহীন বেড়ে চলা মারণ ভাইরাস ঠেকাতে নানা মুণির নানা মত। কেউ গোমূত্র খাওয়ার পরামর্শ দিয়েছেন তো কেউ নাকে তেল দিয়ে করোনা তাড়ানোর উপায় বাতলে দিয়েছেন। আজব সব পরামর্শে স্তম্ভিত হয়েছে বিশ্ববাসী।

এবার আরো একবার অবাক হওয়ার পালা। কারণ করোনা বধের 'অস্ত্র' হিসেবে এবার নতুন টোটকা পাঁপড়! হ্যাঁ, ঠিকই পড়েছেন। মহামারির সংক্রমণ মোকাবেলায় বিশেষ ধরনের পাঁপড় বাজারে আনলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল। তার দাবি, এই পাঁপড় খেলেই শরীরে তৈরি হবে অ্যান্টিবডি। জব্দ হবে ভাইরাস।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে কতখানি পারদর্শী এই পাঁপড়, তার বিস্তারিত বর্ণনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তার এমন অদ্ভুত দাবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। 'ভাবিজি পাঁপড়ে'র উদ্বোধনে করার সময় অর্জুন মেঘওয়াল বলেন, 'এই পাঁপড় কোভিড-১৯ মোকাবেলায় অত্যন্ত কার্যকরী। মোদি সরকারের আত্মনির্ভর অভিযানে শামিল হয়েই এই পাঁপড় বানিয়েছে ব্র্যান্ডটি।'

ভারতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে নোভেল করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ভ্যাকসিন আসার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবিতে বেশ বিরক্ত নেটিজেনরা। নেটদুনিয়ায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা