আন্তর্জাতিক

ছেলেকে নিয়ে কোর্টে হ্যারি-মেগান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মাত্র চোদ্দ মাস বয়স তার। কিন্তু সেই একরত্তির ছবি তোলার জন্যই উন্মুখ হয়ে থাকেন দুনিয়ার সেরা চিত্রগ্রাহকেরা। ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে সম্প্রতি একরত্তির ক্যালিফর্নিয়ার বাড়িতে ‘উঁকি’ দিয়েছিলেন এক দল পাপারাৎজি। পুত্র আর্চির ছবি তোলার অভিযোগে সেই পাপারাৎজিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান, ডাচেস অব সাসেক্স।

সম্প্রতি অপরিচিত ‘ব্যক্তি পরিসরে লাগাতার অনধিকার প্রবেশ’-এর দায়ে এক ঝাঁক অজ্ঞাতপরিচয় আলোকচিত্রীর বিরুদ্ধে ক্যালিফর্নিয়ার এক উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন তারা।

হ্যারি এবং মেগান তাদের অভিযোগপত্রে জানিয়েছেন, আর্চিকে ক্যামেরাবন্দি করতে পাপারাৎজিরা শুধু আকাশ পথকেই কাজে লাগাননি, তাদের বাড়ির পাঁচিলে ফুটো করে ক্যামেরাও তাক করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি তাদের শিশুপুত্রের ছবির সঙ্গে ‘বিভ্রান্তিকর’ ক্যাপশন ব্যবহারের অভিযোগও এনেছেন রাজ-দম্পতি।

এই প্রসঙ্গে তাদের বলতে শোনা গিয়েছে, ‘‘অনেক সময়েই বাড়ির বাগানে তোলা ছবিকে বাইরে কোথাও তোলা হয়েছে বলে চালিয়ে দেওয়া হয়েছে।’’

হ্যারি এবং মেগানের আইনজীবীর তরফে জানানো হয়েছে, ডিউক এবং ডাচেস অব সাসেক্স কোনও ‘বিশেষ ব্যবস্থা’ চাইছেন না। তাদের পারিবারিক গোপনীয়তাটুকু যাতে লঙ্ঘিত না হয়, তা অন্তত নিশ্চিত করুক প্রশাসন।

সম্প্রতি মালিবুতে আর্চির একটি ছবি বিক্রির চেষ্টার খবর প্রকাশ্যে আসে। ছবিটি বাড়ির ভিতরে তোলা হলেও তা বাইরে তোলা হয়েছে বলে দাবি করা হয় পাপারাৎজিদের পক্ষ থেকে। সেই থেকেই এই বিবাদের সূত্রপাত বলে মনে করছেন অনেকের। ছবিটি ঠিক কার তোলা হ্যারি-মেগানের কাছে তা স্পষ্ট না-হওয়ায় ‘অজ্ঞাতপরিচয়’ অভিযুক্তদের নামেই মামলা করা হয়েছে। ফলে যারাই ওই ছবি বিক্রির চেষ্টা করবেন, এখন তারা সকলেই আইনি পদক্ষেপের আওতায় পড়বেন।

পাপারাৎজিদের বিরুদ্ধে এর আগেও একাধিক বার সরব হয়েছেন প্রিন্স হ্যারি। তার মা, ডায়ানার মৃত্যুর জন্যও সরাসরি পাপারাৎজিদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এমনকি পাপারাৎজিরা তার স্ত্রী মেগানকেও নিশানা করছেন বলে গত বছরই অভিযোগ করেছিলেন হ্যারি। পুত্র আর্চির ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ফের হয়তো পুরনো ‘প্রতিপক্ষের’ বিরুদ্ধে তোপ দাগতে বাধ্য হলেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা