আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে ঢাকার প্রশংসায় দিল্লি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর প্রসঙ্গে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে নয়া দিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর ও সেখানকার পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে অবস্থান নিয়ে আসছে সেটির প্রশংসা করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফোনালাপে কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরার প্রয়াসের একদিন পর বৃহস্পতিবার ভারত এই প্রশংসা করলো।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক পরীক্ষিত ও ঐতিহাসিক। জম্মু-কাশ্মীর ও সেখানকার পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে অবস্থান নিয়েছে সেজন্য আমরা সাধুবাদ জানাই। এই অবস্থান বাংলাদেশ সব সময় নিয়ে আসছে।

অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের এক খবর অনুসারে, বুধবার ফোনালাপে শেখ হাসিনার সঙ্গে উভয় দেশের করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইমরান খান। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ এবং কাশ্মীর ইস্যুতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

খবর অনুসারে, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে ‘আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ইমরান খান জম্মু-কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানের গুরুত্বের কথা তুলে ধরেন’।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

এদিকে, এর আগে বৃহস্পতিবার নয়া দিল্লি বাংলাদেশ-ভারতের কানেক্টিভিটি ও অর্থনৈতিক অংশীদারিত্বের আরেকটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রমের কথা জানিয়েছে। কলকাতা থেকে চট্টগ্রাম বন্দর হয়ে কার্গো কন্টেইনার আগরতলায় পৌঁছার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় একথা বলেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা