৩ মাসের কঠোর শাস্তি মাস্ক না পরলে!
আন্তর্জাতিক

মাস্ক না পরলে ৩ মাসের কঠোর শাস্তি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্কের ভূমিকা অপরিসীম। ভাইরাসটি নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

এই মাস্ক পরা নিয়ে এবার শাস্তির ব্যবস্থা চালু করেছে উত্তর কোরিয়া সরকার। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, দেশটির কোনো নাগরিক মাস্ক পরা ছাড়া বাইরে ধরা পড়লে তাদেরকে শাস্তিস্বরূপ তিন মাসের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যদিও উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

বলা হচ্ছে, সতর্কতাবশতই কিম প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। উত্তর কোরিয়ার জনগণ সরকারের নিয়ম মেনে মাস্ক পরছেন কিনা তা দেখার জন্য শিক্ষার্থীদের কাজে লাগাচ্ছে কিম প্রশাসন ।

এ বিষয়ে রেডিও ফ্রি এশিয়াকে কিম প্রশাসনের এক কর্মকর্তা বলেন, যারা মাস্ক পরবেন না তাদেরকে শাস্তি দেয়া হবে। আপনি যেই হন না কেন শাস্তি পেতে হবে। বিভিন্ন প্রাদেশিক শহর এবং রাজধানী পিংইয়ংয়ে পুলিশের পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এই ব্যাপারটি নিয়ে তদারকি করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা