আন্তর্জাতিক

চীনকে ভুটানের কড়া জবাব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সীমান্ত সমস্যা নিয়ে এবার চীনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভুটান। ভুটানের আন্তর্জাতিক সূত্র জানায়, চীন-ভুটান সীমান্তের পূর্ব প্রান্তের স্যাকটেং অভয়ারণ্যের জন্য বেইজিংয়ের দাবি খারিজ করে দিয়ে চীনের দূতাবাসে কূটনৈতিক প্রতিবাদপত্র বা ‘ডিমার্শে’ পাঠিয়েছে নয়াদিল্লিতে ভুটান দূতাবাস।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বেইজিং-নয়াদিল্লির সংঘাতের আবহেই ভুটানের সঙ্গে চীনের সীমান্ত সংক্রান্ত সমস্যা ফের সামনে আসে। ভুটান সীমান্তের ওই অভয়ারণ্যকে নিজেদের জমি বলে দাবি করে বেইজিং। অথচ সীমান্ত সমস্যা নিয়ে দু’দেশ অতীতে যে ২৪ বার বৈঠকে বসেছে, সেখানে এই দাবি কখনও তোলা হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ মঞ্চেও (জিইএফ কাউন্সিল) ভুটান সীমান্তের ওই অভয়ারণ্য নিয়ে নিজেদের দাবি তুলে ধরে বেইজিং। সেখানে বিশ্বব্যাংকের আর্থিক সাহায্য নিয়েও প্রশ্ন তোলা হয়। পরিবেশ মঞ্চে চীনের অবস্থানের বিরোধিতা করে ভুটান।

মঙ্গলবারও (২১ জুলাই) ওই অভয়ারণ্যের জন্য ফের দাবি তোলে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, ‘‘ভুটান ও চীনের সীমান্তে বহু এলাকা এখনও স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। চীন-ভুটান সীমান্তের মধ্য, পূর্ব ও পশ্চিম প্রান্তের বেশ কিছু জায়গা নিয়ে বিতর্ক রয়ে গেছে। আর এই সব সমস্যার সমাধানে প্যাকেজ প্রস্তাব দিচ্ছে বেইজিং।’’

চীন সরকারের মুখপাত্র আরও দাবি করেন, সীমান্ত নিয়ে বরাবরই স্পষ্ট অবস্থান নিয়ে এগিয়েছে তারা। তবে ভুটানের সঙ্গে জমি বিতর্ককে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে আগ্রহী নয় বেইজিং। বরং নিজেদের মধ্যে আলোচনায় বসে সমস্যার সমাধানে আগ্রহী।

লাদাখে সংঘাতের মধ্যেই তাদের মানচিত্রের মতো বিতর্কিত বিষয়কে সামনে এনে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে টানাপড়েনের সৃষ্টি করেছে আর প্রতিবেশী নেপাল। অনেকেই এর পিছনে চীনের ছায়া দেখছেন। কূটনীতিকেরা মনে করছেন, ভুটানের অভয়ারণ্য নিয়ে নতুন করে চীনের দাবি তোলার পেছনেও রয়েছে ভারতকে নিশানা করার চেষ্টা। কারণ, এই এলাকা থেকে ভারত একেবারেই দূরে নেই। ভুটান অবশ্য চীনের সেই দাবির কাছে মাথা নোয়ায়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা