ভারতের হাতে সীমান্ত আগ্রাসন ঠেকাতে বিশেষ ড্রোন
আন্তর্জাতিক

ভারতের হাতে সীমান্ত আগ্রাসন ঠেকাতে বিশেষ ড্রোন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতীয় সেনার হাতে এবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তুলে দিল বিশেষ একটি ড্রোন। এই ড্রোনটির নাম রাখা হয়েছে 'ভারত'।

সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন উঁচু পাহাড়ে ঘেরা এলাকায় নজরদারি চালাতে বিশেষভাবে তৈরি।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি চালানোর কাজ করবে এই ড্রোন। এই 'ভারত' ড্রোন বিশ্বের সবচেয়ে হালকা ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে যে ড্রোনগুলো তার মধ্যে অন্যতম। উঁচু পাহাড়ি এলাকায় অত্যন্ত নিখুঁতভাবে নজরদারি চালাতে সক্ষম এই ড্রোন। লাদাখের বর্তমান পরিস্থিতি বিচার করে ভারতীয় সেনার এমনই একটি ড্রোন প্রয়োজন ছিল, যেটি খুব সহজে নিখুঁতভাবে নজরদারির কাজ চালাতে পারে।

ডিআরডিও জানিয়েছে, 'ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে যে কোনও লোকেশনে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। এর বায়োমেট্রিক ডিজাইন এবং অ্যাডভান্স রিলিজ টেকনোলজি নজরদারি চালানোর কাজে যথোপযুক্ত।' চীনকে চাপে রাখতে লাদাখের বিমানঘাঁটিতে উড়িয়ে আনা হচ্ছে নৌবাহিনীর MiG-29K যুদ্ধবিমান।

এই 'ভারত' ড্রোনের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে সক্ষম। শত্রুকে চীনে নিয়ে সেই হিসেবে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারে এই ড্রোন। যে কোনও রকম চূড়ান্ত শীতল আবহাওয়াতেও কাজ করতে সক্ষম এই ড্রোন। নজরদারি চালানোর সময় রিয়েল টাইম ভিডিও পাঠিয়ে যাবে 'ভারত' ড্রোন। রাতের অন্ধকারেও ছবি তুলতে সক্ষম।

এমনকি গভীর জঙ্গলের মধ্যে কেউ বা কিছ লুকিয়ে থাকলেও, তাও চিহ্নিত করতে সক্ষম 'ভারত'। ভারতীয় সেনা এই ড্রোন হাতে পেয়ে খুবই খুশি। সেনার একাধিক মিশনে 'ভারত' উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল 'ভারত' ড্রোন এমন প্রযুক্তিতে তৈরি যে কো রাডারে এটি ধরা পড়বে না। সূত্র : এই সময়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা