যুক্তরাষ্ট্রে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

শক্তিশালী মাপের ভূমিকম্প আঘাত হেনেছে মার্কিন দেশ যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮।

এর কারণে আশপাশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে ভয়াবহ সুনামির সতর্কতা।

বুধবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হেনেছে এ ভূমিকম্প। শক্তিশালী এই কম্পনের কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।

মাত্রা অনুসারে এটিই হচ্ছে চলতি বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। এর জেরে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্ক বার্তায় বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র থেকে পূর্বাভাসে বলা হয়েছে, 'ভূমিকম্পটির মাত্রায় মনে হচ্ছে এর এপিসেন্টারের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে সুনামি ঢেউয়ের সম্ভাবনা আছে।'

উত্তর আমেরিকা অঞ্চলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূল এলাকায়ও সুনামির বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভূমিকম্পটি কয়েক শত মাইল দূর থেকেও টের পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের এপিসেন্টারের ৪০০ কিলোমিটার দূরের হোমার নামে এক বাসিন্দা বলেন, 'বিছানা ও জানালের পর্দা অনেকক্ষণ ধরেই দুলছিল। মনে হয়েছে, অনেক লম্বা ঝাঁকুনি।'

ভূ-গঠনগত দিক থেকে ১৮৬৭ সালে রুশ প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের কিনে নেওয়া আলাস্কার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার' এলাকায়। এই অঞ্চলে ১৯৬৪ সালে ৯.২ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয়েছিল, যা এখন পর্যন্ত রেকর্ড মাত্রার। এর ফলে সৃষ্ট সুনামিতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র : এনডিটিভি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা