বাড়ছে তুরস্ক-গ্রিস উত্তেজনা
আন্তর্জাতিক

বাড়ছে তুরস্ক-গ্রিস উত্তেজনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

তুরস্কের সঙ্গে গ্রিসের ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যু নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। গ্রিস বলেছে, তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের পানিসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। অবিলম্বে এ ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স।

তবে এ বিষয়ে তুরস্ক বলছে, নিজস্ব পানিসীমার মধ্যে বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে। অন্য কোনো দেশের পানিসীমা লঙ্ঘন করা হয়নি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রিসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গ্রিস আন্তর্জাতিক আইন বিরোধী কথা বলছে। গ্রিসের দাবির কোনো ভিত্তি নেই।

তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভূমধ্যসাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।

অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকড় আরও গভীরে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা