আন্তর্জাতিক

১৩ ফুট লম্বা এ কেমন মাছ?

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশাল লম্বা সাপের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। কিন্তু সেই সাপের মতোই লম্বা এমন মাছের ছবি খুব একটা দেখা যায় না। এমনই এক মাছের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মাছটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।

যে মাছের ছবি ভাইরাল হয়েছে, তেমন ছবি খুব একটা বিরল নয় ইন্টারনেটে। এই মাছগুলির নাম ওরফিশ। এরা ২৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে বলে জানা গিয়েছে। সম্প্রতি যে মাছটির ছবি ভাইরাল হয়েছে, সেটি মেক্সিকোতে বাজা ক্যালিফোর্নিয়ার সৈকতে পাওয়া গিয়েছে।

সম্প্রতি সৈকতে গোসল করতে গিয়ে এই মাছটিকে দেখেন ফার্নান্ডো ক্যাভলিন এবং ডেবিড ডি জেবেডোরস্কি নামে দু’জন। তাদের এই মাছটির সঙ্গে একটি ছোট ভিডিয়ো আপলোড হয়েছে ইউটিউবে। সেখানে দেখা যাচ্ছে, তারা অগভীর জলে মাছটিকে ধরে রেখেছেন। জল এতটা স্বচ্ছ যে, মাছটিকে দেখতে কোনও অসুবিধা হচ্ছে না। এমন একটি মাছের সঙ্গে ছবি তুলতে পেরে যে তারা বেশ খুশি, তা তাদের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া ভিডিওটি অল্প সময়েই অনেক ভিউ পেয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা