বাড়ির ওপর ভেঙে পড়েছে বিমান
আন্তর্জাতিক

বাড়ির ওপর ভেঙে পড়েছে বিমান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েসেলের একটি বাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।

সেখানকার স্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত এক শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। বেশ কিছু ছবিতে দেখা গেছে, যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়েছে তার ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ছোট ওই বিমানটি মার্ল এলাকা থেকে যাত্রা করেছিল।

পুলিশ প্রধান পিটার জানিয়েছেন, জরুরি সেবার জন্য ফোনকল আসার পর উদ্ধারকাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই প্রাপ্ত বয়স্ক।

ওই বিমানে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় সে কিছুটা আহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি বিধ্বস্ত হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা