আন্তর্জাতিক

সারা শরীরে শুধু একটি মাস্ক, তাও আবার মুখে নয়!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বহু দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কোথাও হয়তো নোটিশও জারি হয়েছে। কী ভাবে মাস্কে নাক, মুখ ঢেকে রাখতে হবে এবং কেন রাখতে হবে, তা-ও মানুষকে বোঝানো হয়েছে। কিন্তু সেই প্রচার যে অনেকের ওপরই প্রভাব ফেলতে ব্যর্থ, তা রাস্তাঘাটে বের হলেই বোঝা যায়।

কিন্তু লন্ডনের রাস্তায় এক যুবককে যে ভাবে মাস্ক পরতে দেখা গেল এমনটা মনে হয় কেউ আশা করেননি। তিনি মাস্ক পরেছেন, আসলে শুধুই একটি মাস্কই পরেছেন, কিন্তু সেটিও আবার মুখে নয়, তা দিয়ে ঢেকে রেখেছেন নিম্নাঙ্গটি।

সংবাদ সংস্থা রয়টার্স শনিবার এমনই একটি ছবি টুইট করেছে। সেখানে দেখা গেল এই অদ্ভুত চিন্তাভাবনার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সারা শরীরের একটি সুতো পর্যন্ত নেই। এমনকি পায়ে নেই জুতোও। শুধু একটি সার্জিকাল মাস্ক পরে রয়েছেন। আর সেটি কোমরের সঙ্গে বেঁধে নিয়েছেন, নিম্নাঙ্গটি ঢেকে রাখার উদ্দেশে।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে বেঞ্চে বসে রয়েছেন এক মহিলা। আর তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন ‘মাস্ক পরা’ ওই ব্যক্তি। মহিলা সম্ভবত অবাক হয়ে দেখছেন এমন অভূতপূর্ব দৃশ্য। যদিও সে দিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওই ব্যক্তির। তার এমন কাজের পিছনে কী চিন্তাভাবনা ছিল তাও স্বাভাবিক ভাবেই জানা যায়নি।

রয়টার্স জানিয়েছে, এটি লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের দৃশ্য। স্বভাবতই এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

সান নিউজ/ বিএম/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা