করোনামুক্তের সংখ্যা ছাড়াল এক কোটি
আন্তর্জাতিক

করোনামুক্তের সংখ্যা এক কোটি ছাড়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান থেকে ছড়িয়ে পরা কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে নাজেহাল সমগ্র বিশ্ব। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন অজানা এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। তবে দিনকে দিন বিশ্বব্যাপী সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

সোমবার (২৭ জুলাই) করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক কোটি ৪২ হাজার ৫৮৪ জন। এছাড়া মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৪ লাখ ১৩ হাজার ৯৫৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৫৭ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৫২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১২ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

অন্যদিকে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬৯ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯২৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা