আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘাত, নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে ৪ আজেরিয় সৈন্য নিহত ও কয়েকজন আর্মেনি সৈন্য ও পুলিশ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশ দুটির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করেছে।

আর্মেনীয় নৃগোষ্ঠী অধ্যুষিত আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছে, তবে এবারের সংঘর্ষের ঘটনাটি ওই বিরোধপূর্ণ অঞ্চল থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আর্মেনিয়ার তাভুশ অঞ্চলে ঘটেছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সংঘর্ষে তাদের চার জন সৈন্য নিহত ও আরও পাঁচ জন আহত হয়েছেন।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের তিন সৈন্য ও দুই পুলিশ কর্মকর্তা সংঘর্ষে আহত হয়েছেন।

রয়টার্স জানায়, রোববার দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে সোমবার পর্যন্ত চলে। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘন ও গোলাবর্ষণের অভিযোগ করেছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ‘উস্কানি’ দেওয়ার জন্য আর্মেনীয় নেতৃত্বকে অভিযুক্ত করেছেন।

অপরদিকে ‘আঞ্চলিক অস্থিতিশীলতার অনিশ্চিত ফলাফল’ এর জন্য আজারবাইজানের নেতৃবৃন্দ দায়ী থাকবেন বলে হুঁশিয়ার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ।

আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ মেটানোর চেষ্টারত নিরাপত্তা পর্যবেক্ষক গোষ্ঠী ‘অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ’ (ওএসসিই) সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে দেশ দুটিকে পরস্পরের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য নেওয়া ‘উদ্যোগে সক্রিয়ভাবে শামিল থাকবে’ বলে জানিয়েছে।

আজারবাইজানের পার্বত্য অঞ্চল নাগোর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ আর্মেনীয় নৃগোষ্ঠীর হাতে আছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অঞ্চলটিতে লড়াই শুরু হলে আর্মেনীয়রা স্বাধীনতার ঘোষণা দেয়।

১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হলেও আজারবাইজান ও আর্মেনিয়া ধারাবাহিকভাবে পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। নাগোর্নো-কারাবাখের এ পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্যও উদ্বেগের বিষয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা