আন্তর্জাতিক

বিশ্বে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন সময়েই ফের সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থটি বলছে, সব দেশ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে বিশ্বে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

সোমবার ১৩ জুন জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদফতরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এমনটাই জানিয়েছেন।

তেদ্রোস আধানম বলেন, করোনা মহামারি মোকাবেলায় বিশ্বের বেশিরভাগ দেশই ভুল পথে চলছে। তাই প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের সংখ্যা।

তিনি বলেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ এবং যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সবচেয়ে জরুরি। এজন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রোববার বিশ্বে নতুন আক্রান্ত দুই লাখ ৩০ হাজার জনের মধ্যে ৮০ শতাংশ সংক্রমণ ঘটেছে ১০ টি দেশে। আর ৫০ শতাংশ ভাইরাস সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক বলেন, আমরা সবাই আশা করছি একটি কার্যকর ভ্যাকসিনের। কিন্তু এই মূহুর্তে সংক্রমণ রোধ এবং জীবন রক্ষার জন্য যেসব পদ্ধতিগুলো রয়েছে তার ওপর বেশি মনোযোগ দেয়া প্রয়োজন। এজন্য প্রতিটি সরকার, নেতা এবং ব্যক্তিকে উদ্যোগি হতে হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা