মার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড, আহত ২২
আন্তর্জাতিক

মার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড, আহত ২২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ১,০০০ সেনা বহন করতে সক্ষম হলেও এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল।

মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা