আন্তর্জাতিক

ঢাকাকে সতর্ক করে দিল্লির চিঠি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জমিকে ব্যবহার করে বাংলাদেশ যেন তাদের পণ্য ভুটান-নেপালের বাজারে পৌঁছে দিতে পারে, তার জন্য চিন্তাভাবনা শুরু করেছে নয়াদিল্লি।

কূটনৈতিক সূত্রের খবর, বিরূপ প্রতিবেশী বলয়ের মধ্যে বসে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো যে গুরুত্বপূর্ণ, তা উপলব্ধি করছে সাউথ ব্লক। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে থেকেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে চিঠি লিখে রোহিঙ্গা সমস্যা থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যে পাশে থাকার কথা বলেছেন।

মহামারী পরবর্তী বিশ্বে চীন দক্ষিণ এশিয়ার কিছু দেশের মন জয় করতে বাড়তি চেষ্টা করছে বলেই মনে করছেন ভারতীয় কূটনৈতিকরা। সম্প্রতি চীন বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে ঢালাও শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা করায় কিছুটা হলেও ভারত বাংলাদেশের বন্ধুত্বের ক্ষতি সাধন হতে পারে বলে মনে করছেন তারা।

সূত্রের মতে, ভারত বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করছে, এই শুল্ক ছাড় ঋণের ফাঁদে জড়িয়ে ফেলারই চীনা কৌশল। অন্য অনেক দেশই এর ভুক্তভোগী।

স্থলসীমান্ত, নদীবন্দর ও রেলপথকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সংযোগ বাড়ানোর কথা ভাবছে নয়াদিল্লি। কীভাবে ঢাকার সঙ্গে অন্য প্রতিবেশী দেশের পণ্য সংযোগ ঘটানো যায় সে কথাও ভাবা হচ্ছে। লকডাউনের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবাণিজ্য বেশ কিছুদিন বন্ধ ছিল। সেটিও চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা