আন্তর্জাতিক

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক :

নেপালে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১১ জুলাই) স্থানীয় কর্মকর্তারা জানান, নেপালের পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যা এবং ভূমিধসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালের জেলা প্রশাসক জিয়ান নাথ ধাকাল জানান, শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মায়াগদি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। জেলাটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৩০ জনের বেশি মানুষের কোনো খোঁজ মিলছে না।

সেখানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান। নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এদিকে, কিজকি জেলায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে পর্যটন শহর পোখারার এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। অপরদিকে, পশ্চিমাঞ্চলীয় জাজারকোট জেলাতেও আরো মৃত্যুর ঘটনা ঘটেছে।

নেপালে প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বরে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে প্রতিবছর ব্যপক প্রাণহানীর ঘটনা ঘটে। সূত্র: এএনআই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা