নেপালের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২
আন্তর্জাতিক

নেপালের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

টানা ও ভারী বর্ষণের কারণে নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে। খবর পিটিআই’র।

এর মধ্যে মধ্য নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ঘরের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের দিন বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। তিনজনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।

জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন।

পশ্চিম নেপালেও ভূমিধসের খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোতে পানি ফুলেফেঁপে উঠেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও তিন দিন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা