আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশি ৮২ তাবলিগ সদস্যের জামিন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের রাজধানী নয়া দিল্লির একটি আদালত শুক্রবার (১০ জুলাই) ৮২ জন বাংলাদেশিকে জামিন দিয়েছে। ভিসার শর্তাবলী লঙ্ঘন করে তাবলিগ জামাতে অংশগ্রহণ, ধর্মীয় প্রচার ও করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা অমান্য করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমজিনা কৌর প্রত্যেকের জন্য দশ হাজার রুপির বিনিময়ে এই তাদের জামিন দেন।

শুনানির সময় সব বাংলাদেশিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়।

জুন মাসে পুলিশ ৫৯টি চার্জ শিট দাখিল করে। এগুলোতে ৩৬ দেশের ৯৫৬ জন বিদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।মামলায় অভিযুক্ত ৩১ দেশের ৩৭১ জন নাগরিক এখন পর্যন্ত জামিন পেয়েছেন।

শুক্রবার জামানত পাওয়া বাংলাদেশিরা শনিবার (১১ এপ্রিল) অভিযোগ স্বীকার করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। এর মাধ্যমে তারা কম সাজার আবেদন করবেন।

মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতে অংশ নেন এই বাংলাদেশিরা। ওই তাবলিগ জামাতের অনেকেই করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা