ছবি: সংগৃহীত
খেলা
ফুটবল

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

স্পোর্টস ডেস্ক

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী উদীয়মান ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে দারুণ অবদান রাখা এই তরুণ ফুটবলারকে আসন্ন মূল জাতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

টুর্নামেন্টে রোনান ‍সুলিভানের অংশগ্রহণ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও অবশেষে তা দূর হয়েছে। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম।

তিনি জানান, আগামী ১৮ অক্টোবরের খেলোয়াড় নিবন্ধনের শেষ সীমার আগেই রোনান দলে যোগ দিচ্ছেন এবং সুলিভানকে মূল স্কোয়াডেই রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের স্কোরিংয়ে যে দুর্বলতা রয়েছে, রোনানের অন্তর্ভুক্তি তা কাটিয়ে উঠতে বড় সহায়ক হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

বয়সভিত্তিক দলের সফল পারফরম্যান্স : এর আগে গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন রোনান।

CRAZY 😛 After the Pakistan match on the 24th, Ronan Sullivan should have  flown to Vietnam for today's game on the 26th. Then, he would return to the  Maldives for the India

বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রোনান ‍সুলিভানের একটি নান্দনিক ফ্রি-কিক গোল ও হেড থেকে গোল নজর কাড়ে সবার। এছাড়া ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়লাভের পথেও নিজের শট জালে জড়ান এই তরুণ। বয়সভিত্তিক প্রতিযোগিতায় এমন উজ্জ্বল পারফরম্যান্সই রোনান ‍সুলিভানকে এবার জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে জায়গা করে দিল।

ঢাকার মাঠে আসন্ন সাফ টুর্নামেন্ট : আগামী ৪ থেকে ১৭ নভেম্বর রাজধানী ঢাকায় পর্দা উঠবে দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে অংশ নিতে পারছে না নেপাল, ফলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ছয়টি দল নিয়ে।

স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বের লড়াই শেষে আগামী ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের নিষ্পত্তি হবে।

জুনিয়র পর্যায়ে দেশের জন্য ট্রফি জেতানো রোনান সুলিভান এবার লাল-সবুজের সিনিয়র জার্সিতে কতটা ঝলক দেখাতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা