শিক্ষা

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের (ডিইউএএপিএস) উদ্যোগে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

‎ডিইউএএপিএস-এর সভাপতি ড. এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন। পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক আইরিন আক্তার স্বাগত বক্তব্য দেন।

ডিইউএএপিএস-এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাফায়াত সুলতান ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।

‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, তরুণ ও বয়স্ক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা মোকাবিলায় পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‎তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন। অ্যালামনাইগণ বৃত্তি, গবেষণা ও বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান এবং পাঠ্যক্রম উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

‎বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান বলেন, বিভাগের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইউএনএফপিএ-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের বিভাগের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এসব প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করছেন এবং চাকরি করছেন। এই পারস্পরিক সহযোগিতা বিভাগের একটি বড় অর্জন। ভবিষ্যতেও এ সম্পর্ক বজায় থাকবে এবং বিভাগের কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা