মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি চীনের
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি চীনের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

উইঘুর মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের শক্তিশালী পলিটব্যুরোর এক সদস্যসহ চার কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দেশটির উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে করে বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

নিষেধাজ্ঞায় পড়া চার কর্মকর্তা হলেন, চীনের জিনজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির সেক্রেটারি চেন কুয়াংগু, অঞ্চলটির সাবেক পার্টি সেক্রেটারি ঝু হাইলুন, জিনজিয়াং পাবলিক সিকিউরিটি ব্যুরোর পরিচালক ও পার্টি সেক্রেটারি ওয়াং মিংশান এবং সাবেক পার্টি সেক্রেটারি হুয়ো লিউজুন।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ‘অত্যন্ত ক্ষতিকারক’ বলে বর্ণনা করেছে বেইজিং। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের একে অপরকে দোষাদোষী এবং হংকং নিয়ে এরই মধ্যে দু’দেশের মধ্যে তিক্ত হয়ে ওঠা সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে এ নিষেধাজ্ঞা।

রাজধানী বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ।

যুক্তরাষ্ট্রের এ ভুল সিদ্ধান্তের জবাবে মার্কিন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একইরকম পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন লিজিয়ান। যুক্তরাষ্ট্রকে এই ভুল শুধরানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় চীন ‘কড়া পাল্টা পদক্ষেপ’ নেবে।

যুক্তরাষ্ট্রের দাবি, চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখেরও বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

মার্কিন প্রশাসনের নতুন এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ৪ চীনা কর্মকর্তার সঙ্গে কোনো লেনদেন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রে এ কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে এখন তাও জব্দ করা যাবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা