আন্তর্জাতিক

রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সান নিউজ ডেস্ক: রাশিয়ার সেনারা ইউক্রেনের দখলকৃত শহরগুলোতে ধর্ষণ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। শুক্রবার (৪ মার্চ) রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: জেলেনস্কিকে হত্যার মিশনে চেচেন যোদ্ধা দল

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তার এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নিতে পারেনি। রয়টার্সও নিরপেক্ষভাবে তার ওই দাবি যাচাই করতে পারেনি।

যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউসের এক অনুষ্ঠানে কুলেবা বলেন, যখন শহরগুলোতে বোমা পড়ে, যখন সৈন্যরা অধিকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করে তখন আন্তর্জাতিক আইনের দক্ষতা সম্পর্কে কথা বলা কঠিন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা এই যুদ্ধকে সম্ভব করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

আরও পড়ুন: লাইভে পদত্যাগ করলেন গণমাধ্যমকর্মীরা

কুলেবার দাবির প্রতিধ্বনি করেছেন রাশিয়ার দখলকৃত খেরসনের এক বাসিন্দা। কৃষ্ণসাগরের তীরবর্তী শহরটির বাসিন্দা স্বেতলানা জোরিনা নামে এক তরুণী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, দখলদার সৈন্যরা এরই মধ্যে স্থানীয় নারীদের ধর্ষণ করা শুরু করেছে। বুধবার রাশিয়ার কাছে পতন হয় ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই শহরের।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হবে। শুক্রবার (৪ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: শেন ওয়ার্ন মারা গেছেন

নিষেধাজ্ঞার ব্যাপারে পুতিন বলেন, যারা মস্কোকে সহযোগিতা করতে অস্বীকার করবে তারা রাশিয়ার পাশাপাশি নিজেদেরও ক্ষতি ডেকে আনবে। কিন্তু সেই ক্ষতি সত্ত্বেও তার দেশ ‘নতুন দক্ষতা’ প্রকাশ করছে এবং ‘যেসব সমস্যা সামনে আসছে তারা সমাধানও’ করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা