আন্তর্জাতিক

বিধানসভায় বিরোধী আসনেই সেই মুকুল রায়

আর্ন্তজাতিক ডেস্ক: বিধানসভায় বিরোধী আসন নিয়ে কয়েকদিন ধরে চলছিল নানা আলোচনা। এবার বিধানসভায় বিরোধী আসনেই বসেছেন প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়। তিনি বিজেপির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, বিধানসভায় বিরোধী আসনের একেবারে প্রথম সারিতে জায়গা পেয়েছেন মুকুল। তার পাশে রয়েছেন গত বিধানসভায় বিজেপির দলনেতা মনোজ টিগ্গা ও প্রবীণ নেতা মিহির গোস্বামী।

হিন্দুস্তান টাইমস জানায়, তৃণমূলে যোগ দিলেও বিধানসভায় মুকুল তৃণমূল কংগ্রেসের আসনে বসবেন না বলে আগে থেকেই জল্পনা ছিল। তৃণমূলে ফেরার পরই মুকুলের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তিনি। এরপরই রণনীতি ঠিক করতে বসে তৃণমূল। ঠিক হয় বিজেপির সঙ্গেই বিধানসভায় বসবেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

শুক্রবার (২রা জুলাই) নবগঠিত রাজ্য বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিন বিজেপি বিধায়কদের সঙ্গেই বসলেন দলত্যাগী মুকুল রায়। সপ্তাহখানেক আগে প্রকাশ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও অনুষ্ঠানিকভাবে বিরোধী আসনেই বসলেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, মুকুলের বিরুদ্ধে যাতে দলত্যাগবিরোধী আইন কার্যকর না হয় সেজন্যই এই ব্যবস্থা করেছে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করা তৃণমূল কংগ্রেস।

বিধায়কপদ থেকে পদত্যাগ না করে তৃণমূলে যোগদান করায় মুকুলকে ইতিমধ্যে আক্রমণ করেছেন একাধিক বিজেপি নেতা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, উনি বড় নেতা। আশা করি শিষ্টাচার মেনে উনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন।

এদিকে বিরোধী দলনেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কী করে দলত্যাগবিরোধী আইন কার্যকর করতে হয় তা আমি দেখিয়ে দেব।

তবে মুকুলের পক্ষ থেকে এখনও তেমন কোনও লক্ষণ দেখা যায়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা