আন্তর্জাতিক

পশ্চিমতীর থেকে ইহুদি বসতি সরিয়ে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: অনেক আগে থেকে ফিলিস্তিনের সাথে ইসরায়েল বিরোধ। পশ্চিমতীরে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে জায়গা দখল করে ছিল তারা। সেখানে একের পর এক ইহুদি বসতি গড়ে তুলেছে ইসরায়েল। তবে গড়ে তোলা সেসব ইহুদি বসতি থেকে একাধিক ইহুদি পরিবারকে এবার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার।

তবে ইহুদি পরিবারগুলোকে জায়গাটি ছেড়ে দিতে বলা হলেও সেটা ফিলিস্তিনিদের হাতে তুলে দেবে না ইসরায়েল। ওই জায়গায় নতুন সামরিক ঘাঁটি তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

অবশ্য ফিলিস্তিনিদের বক্তব্য, ওই জমি তাদের। ইসরায়েলি সেনাবাহিনীর বদলে তাদের ওই জমি প্রাপ্য ছিল।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি বেশ কিছু ইহুদি পরিবার ফিলিস্তিনের পশ্চিমতীরে ফিলিস্তিনিদের নতুন একটি জমি দখল করে বেশ কয়েক মাস ধরে তাদের আশ্রয় গড়ে তুলছিল। ধীরে ধীরে সেখানে গড়ে তোলা হচ্ছিল ভবনও। তবে কাজে পানি ঢেলে দেয় ইসরায়েলি সরকারের একটি নোটিশ।

বৃহস্পতিবার ওই ইহুদি পরিবারগুলোকে ইসরায়েলি সরকারের দেওয়া নোটিশে বলা হয়, শুক্রবার (২ জুলাই) বিকেল ৪টার মধ্যে তাদের ওই জমি ছেড়ে দিতে হবে। নাহলে সেনাবাহিনী গিয়ে তাদের উচ্ছেদ করবে।

ওই জমিতে বসবাসকারীদের সঙ্গে একটি চুক্তি হয়েছে সরকারের। পরবর্তীকালে সেনাবাহিনী মনে করলে তাদের কেউ কেউ আবার ফিরে যেতে পারবেন সেখানে। কিন্তু আপাতত তাদের সরে যেতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনের পশ্চিমতীরের ওই জায়গাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফলে সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলবে ইসরায়েলি সেনাবাহিনী। তৈরি হবে তল্লাশি চেকপোস্টও।

তবে ওই জমির পাশেই বাস করেন ফিলিস্তিনিরা। দীর্ঘদিন ধরেই ওই জমি নিজেদের বলে জানান তারা। ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথরও ছুড়েছেন তারা। দখলদার সেনাবাহিনীর ছোঁড়া পাল্টা কাঁদানে গ্যাস গুলিতে চারজন নিহত হয়েছে বলেও জানিয়েছেন ফিলিস্তিনিরা।

এর আগে ফিলিস্তিনিদের তাদের জমি থেকে উচ্ছেদ করলেও পশ্চিমতীর থেকে ইহুদিদের কখনো উচ্ছেদ করেনি ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বদল হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া নাফতালি বেনেট অতি কট্টরপন্থি বলে পরিচিত। আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বই তিনি স্বীকার করেন না।

এ বিষয়ে আগে বহু বক্তৃতা করেছেন বেনেট। তবে যে সরকার তিনি গড়েছেন, সেখানে বামপন্থি, ইসলামপন্থি সবরকম দলই আছে। ফলে বেনেটকেও খানিকটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির মধ্যেই নতুন চুক্তিটি সামনে আনা হয়। যেখানে পশ্চিমতীর থেকে ইসরায়েলিদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা