আন্তর্জাতিক

মাথা টাক করে দল ত্যাগ বিজেপি নেতাকর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচনে পরাজিত হয় বিজেপি। দুই শতাধিক আসন নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থাকলেও ৮০ টিও পায়নি বিজেপি। আর এরপর থেকেই বিজেপি ছেড়ে শাসকদল তৃণমূলে ফেরার ঢল নেমেছে নেতাকর্মীদের মধ্যে।

কোথাও জনসমক্ষে মাইকে প্রচার করে, কোথাও আজীবন তৃণমূলে থাকার শপথ নিয়ে, নানা পন্থায় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। তবে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে কয়েক জন বিজেপি কর্মী যে ভাবে স্বেচ্ছায় মাথা টাক করে তৃণমূলে ফিরেছেন, তা বোধ হয় ছাড়িয়ে গেছে আগের সব ঘটনাকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গের আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের উপস্থিতিতে রাজ্যটির খানাকুলের বলপাই গ্রামে বিভাস মালিকের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী যোগ দিয়েছেন মমতার দলে।

তৃণমূলে যাওয়ার পরেই তারা জানিয়েছেন, বিজেপিতে গিয়ে জীবনের সব থেকে বড় ভুল করেছিলেন। সে জন্য তাদের অনুশোচনা হচ্ছে। সেই ‘ভুল’-এর প্রায়শ্চিত্ত করতেই তৃণমূলে যোগ দেওয়ার আগে মাথা টাক করেছেন তারা।

তবে এ ধরনের চমকপ্রদ ঘটনা এবারই প্রথম নয়। এর আগে বীরভূম জেলার লাভপুরের বিপ্রুটিকুরি এলাকায় অটো রিকশায় মাইক লাগিয়ে বিজেপি করার জন্য দলবদ্ধভাবে ক্ষমাপ্রার্থনা করেছিলেন বিজেপি নেতাকর্মীরা। ৩০/৩৫ জনের ওই দলটি মিছিল করে এলাকা ঘুরে গণ ক্ষমাপ্রার্থনা করেছিলেন জনতার কাছে।

সেসময় তারা বলেছিলেন, ‘বিধানসভা ভোটের সময় রাজ্য সরকার ও পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ সম্পর্কে মিথ্যা প্রচার করেছি। উত্তেজনার সৃষ্টি করেছি। মিথ্যা অপবাদ ও কুকীর্তির জন্য গ্রামবাসীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। শপথ করছি, এমন কাজ ভবিষ্যতে কোনো দিন করব না।’

একই চিত্র দেখা গেছে রাজ্যটির বোলপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়া এলাকায় এবং সাঁইথিয়ার বনগ্রাম এলাকায়। ওই জেলার নানুরের বাসাপাড়ায় প্রকাশ্যে শপথ বাক্য পাঠ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন ওই এলাকার বিজেপি কর্মীরা। তারা বলেছিলেন, ‘বিজেপি করা ভুল হয়েছিল, আমৃত্যু তৃণমূলে থাকব।’

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। এরপর গত মে মাসের শুরুতেই তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ ও ৭ মে শপথ নেন বিধানসভা নির্বাচনের নবনির্বাচিত বিধায়করা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা