আন্তর্জাতিক

১২ বছর বয়সীরা ভ্যাকসিন পাবে

আন্তর্জাতিক ডেস্ক : ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ফাইজার-বায়োনেটেক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দুবাই স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে ১২ বা তদুর্ধ্ব কিশোর-কিশোরীরা ভ্যাকসিন নিতে পারবে।

এ বয়সের শিশু বা কিশোর-কিশোরীদের বাবা মায়েরা মোহ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুকিং করতে পারবেন তাদের বাচ্চাদের জন্যে। এ বয়সের সবার জন্যে এমএইচএইপ ওয়েবসাইটের অনলাইনে বুকিং দিয়ে এ ভ্যাকসিন নিতে হবে।

দুবাইয়ের প্রাইম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রোবা মানাচি বলেন, ‘ক্লিনিকাল পরীক্ষার ফলাফলের মূল্যায়নের উপর ভিত্তি করে এই অনুমোদন দেয়া হয়েছিল। এ ভ্যাকসিনটি ১২ থেকে ১৫ বা তার বেশি বয়সী কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ এবং ১০০ শতাংশ কার্যকর ছিল বলে আশ্বাস দিয়েছেন তিনি।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিনিকাল ট্রায়ালগুলো ২ হাজারেরও বেশি বাচ্চাদের ফাইজার-বায়োনেটেক নামে এ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে দেয়া হয়েছে এবং তখন দেখা যায় এটি প্রতিরোধ ক্ষমতা আরো বাড়িয়ে দেয়।

গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ভ্যাকসিন সরবরাহ করেছে ১৫ মিলিয়ন। দেশটির স্বাস্থ্য খাতের আনুষ্ঠানিক মুখ্যপাত্র ডা. ফরিদা আল হোসানী বলেছেন, যদি এই ভ্যাকসিন কেউ গ্রহণ করেন। তাহলে নিশ্চিত দেয়া যাবে না যে ভাইরাসে আক্রান্ত হবে না।

তবে এটি গ্রহণে সংক্রমণের হার হ্রাস পাবে এবং মৃত্যুর হার কমাতে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রমাণিত বলে জানান তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস পরাজয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। জোহানেসবার্গের...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা