আন্তর্জাতিক

সমুদ্রে অভিবাসন প্রত্যাশীদের নৌকায় গুলি

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের সাগরে পেরিয়ে নিরাপদ জীবনের সন্ধানে ইউরোপ ছুটছিলেন একদল অভিবাসন প্রত্যাশী। কিন্তু পথে লিবীয় কোস্টগার্ডের সামনে পড়েন তারা। এসময় লিবীয় বাহিনী তাদের দিকে গুলি ছোড়ে। নৌকায় ধাক্কা মারার চেষ্টা করে। এতে সামান্য এদিক-ওদিক হলেই তলিয়ে যেতে পারত ছোট নৌকাটি। প্রাণ যেত ডজন দুয়েক মানুষের। মাঝসমুদ্রে এমন ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে একটি পর্যবেক্ষক সংগঠনের ক্যামেরায়। সূত্র-আলজাজিরা

জার্মানি-ভিত্তিক বেসরকারি সংগঠন সি-ওয়াচ গত বুধবার ভূমধ্যসাগরে পর্যবেক্ষণ মিশন চালানোর সময় ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

প্লেন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ছোট ইঞ্জিনচালিত কাঠের নৌকাটিতে প্রায় দুই ডজন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে এগোচ্ছিলেন। এসময় তাদের তাড়া করছিল লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ। এটি নৌকার চারপাশে বিপজ্জনকভাবে ঘুরছিল।

এসময় বেশ কয়েকবার জাহাজটি ছোট নৌকার একেবারে কাছাকাছি গিয়ে ধাক্কা মারার উপক্রম হয়। এছাড়া অন্তত দুবার তারা নৌকার দিকে গুলি চালায়। সি-ওয়াচের তথ্যমতে, ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়, যেখানকার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার দায়-দায়িত্ব মাল্টা সরকারের হাতে।

পর্যবেক্ষক সংগঠনটি বলেছে, তারা ঘটনাটির সময় রেডিওর মাধ্যমে লিবিয়ার কর্তৃপক্ষকে অভিবাসনপ্রত্যাশীদের জীবন বিপণ্ন করা বন্ধ করতে অনুরোধ জানায়। সেসময় লিবীয়দের জবাব ছিল, তারা ওইসব অভিবাসনপ্রত্যাশীকে রক্ষার চেষ্টা করছে।

এক বিবৃতিতে সি-ওয়াচ কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনের জ্বালানি কম থাকায় নৌকা তাড়া করার ঘটনা পুরোটা না দেখেই তাদের ফিরে আসতে হয়। পরে তারা জানতে পেরেছে, নৌকাটি বৃহস্পতিবার সকালে ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত লিবিয়া, মাল্টা ও লাম্পেদুসা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে এর জেরে লিবিয়া কোস্টগার্ডকে সবধরনের সহায়তা দেয়া বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানিয়েছে সি-ওয়াচ।

সাম্প্রতিক সময়ে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ নিজ দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছে। এসময় অনেকেই সাগরে ডুবে প্রাণ হারাচ্ছেন। তারপরেও সাগরপথে জনস্রোত কোনভাবেই ঠেকানো যাচ্ছে না।

জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৭২৩ জন অভিবাসনপ্রত্যাশী নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

গত বুধবারই ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে সাতজনের মৃত্যু হয়েছে। ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে মাত্র আট কিলোমিটার দূরে নৌকাটি উল্টে যায়। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ৪৬ জনকে।

এর আগে, গত ২৭ জুন ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এর দু’দিন আগে উদ্ধার করা হয় আরও ২৬৪ বাংলাদেশিকে।

সম্প্রতি ইইউর সহযোগিতায় লিবীয় কোস্টগার্ড ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকা আটকে দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে। তবে জাতিসংঘসহ অন্য মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তাদের ফেরত পাঠানোর নিন্দা জানিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা