আন্তর্জাতিক

বাঘরাম বিমান ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বিশ বছর পর আফগানিস্তানের বাঘরাম বিমান ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনা সদস্যরা। শুক্রবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বিষয়টি জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, বাঘরাম ঘাঁটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে কখন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনা সরিয়ে নেওয়া হয়েছে তা বলেননি তিনি। এ ঘাঁটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে এ কর্মকর্তা সে বিষয়েও কিছু বলেননি তিনি।

বাঘরাম ঘাঁটি এতদিন ধরে তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ ছিল।

এদিকে সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে হামলার মাত্রা বাড়িয়েছে তালেবান। দখলে নিচ্ছে একের পর এক এলাকা।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা