আন্তর্জাতিক

দাবানল থেকে মানুষদের সরিয়ে নেয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলে কয়েকদিন ধরে নজিরবিহীন তাপদাহের পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়েছে। এ কারণে ওই অঞ্চল থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারের ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের লিটন গ্রামের শ’ খানেক ঘরবাড়ি থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর ওই গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে ওই গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে।

ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী জন হর্গান বলেছেন, দাবানল পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে পড়েছে।

স্থানীয় সংসদ সদস্য ব্রাড ভিস বলেছেন, আগুনে ওই গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামটির আশপাশের নানা অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়েছে।

প্রসঙ্গত, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এ গ্রামে মঙ্গলবার দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াস (১২১ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তার পরের দিন সেখানে দাবানল ছড়িয়ে পড়ে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা