আন্তর্জাতিক

আফগানিস্তানের ছাড়ল পশ্চিমা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা প্রায় দুই দশক। আফগানিস্তানে নিজের প্রধান সামরিক ঘাঁটি গড়েছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এবার প্রধান সামরিক ঘাঁটি থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা

পর আফগানিস্তানে নিজেদের প্রধান সামরিক ঘাঁটি থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। শুক্রবার তারা বাগরাম বিমান ঘাঁটি খালি করে দিয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। খবর রয়টার্সের।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সব সদস্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে গেছে। কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটি থেকেই আফগানিস্তানে সকল বিমান হামলা ও কৌশলগত কার্যক্রম পরিচালনা করতে মার্কিন সামরিক বাহিনী।

ঘাঁটিটি এবার আফগান সরকারের হাতে তুলে দেয়া হচ্ছে। আগামী শনিবার সেটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন এক আফগান কর্মকর্তা।

অন্য দুই মার্কিন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সেনাই আগামী ৪ জুলাইয়ের মধ্যে বিদায় নেবে। আর অল্প কিছু সেনা মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য থেকে যাচ্ছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে বলেছেন, এখন থেকে আফগানদের ভাগ্য তাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে। আর আফগান প্রেসিডেন্ট বলেছেন, তাদের প্রধান কাজ হবে মার্কিন সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করা।

এদিকে, বাগরাম ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়েছে তালেবান। সশস্ত্র এ গোষ্ঠীর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা এই প্রত্যাহারকে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করি। বিদেশি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের মাধ্যমে আফগানরা শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে আরও কাছাকাছি আসতে পারবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারসহ তালেবানের আরও দুটি হামলায় যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায়। এই হামলার জন্য আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়।

সূত্র: রয়টার্স, বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা